কন্যা সন্তান

   কন্যা সন্থান

দেবপ্রসাদ জানা


আমার জন্মের আগে, আমার মরণ।

মাতৃগর্ভে,কন্যা ভ্রূণ,পৃথিবীর বোঝা।

বিশ্বের কোন প্রানীর,এই আচরণ?

পুরুষ প্রধান দেশে,কন্যারাই বোঝা।


পিতামাতা,প্রিয়জন,সব কয় পিছে-

ছেলে হলে,ভালো হতো,এমন কপাল।

সকল পিতামাতার,ইচ্ছে মনে আছে,

মেয়ে হলে লক্ষ্মী এলো,বলে চিরকাল।


শশুর শাশুড়ি বলে,বৌমা ভারি মিষ্টি,

পুত্রসন্তান প্রসবে,মান রাখে ওরে।

আঁতুর ঘরের পাশে ,আদরের বৃষ্টি।

প্রদীপ জ্বালবে নাতি,স্বর্গের দুয়ারে।


এমন কেউ বলেনি,কেউ নেই শাক্ষী

নাতনি হয়েছে ঘরে,এ আমার লক্ষ্মী।



Comments