অশ্রুর আলপনা

 ।।অশ্রুর আলপনা।।

  দেবপ্রসাদ জানা

   ৩১.৩.২০২১


আমি আমৃত্য বাঁচব,তোমার আঘাতে,

আমার নয়ন জলে,আলপনা দেবো-

তোমার হেঁটে যাওয়া, অমুসৃণ পথে।

এভাবে পথের কাঁটা,বুকে তুলে নেবো।


অনুভূতিরা আহত,হৃদয়ে আমার।

ছবির তলে,প্রত্যহ ফেলি অশ্রুজল

তুমি নেই,ভাবতেও পারি নাযে আর,

জীবন সম্মতি দিলে,গড়ি মনবল।


অশ্রুজলে আলপনা,যায় নি শুকিয়ে,

হৃদয় পুড়েছে তবু,থাকে অবিচল।

অনুভবের আয়না,গিয়েছে হারিয়ে,

একফালি জীবন যে,বড়ই চঞ্চল।


অকালে ঝরে যাওয়া,ফুলের মতন

কত মুল্য আছে ওরে,এটুকু জীবন।


Comments