চিনতে পারবে আমাকে

 ।।চিনতে পারবে তো আমাকে।।


তোমার বাড়িতে যাবো একদিন।

যেদিন সূর্যের তাপ একটু কম থাকবে।

বসন্তের ফুল গুলো হলুদ হয়ে থাকবে।

বাতাসে ছাতিম ফুলের গন্ধ থাকবে।

রাস্তায় রঙ আবীরের খেলা হবে।

গানের সুর বাজবে মোড়ে মোড়ে।

সেদিন যাবো তোমার বাড়ি।

অনেক দিনের সাধ আমার, 

তোমার বাড়ি যাবো।

আড়ালে আবডালে,পর্দার আড়ালে 

তোমার হাতটা ধরে বলব ভালোবাসি।

সেদিন কি তুমি চিনবে আমায়?

আধা কাঁচা-পাকা চুল দাড়িতে,

চোখে মোটা ফ্রেমের চশমায়?

চিনতে পারবে তো আমায়?

নাকি, না চেনার ভান করবে সেদিন?

করতেই পারো,আরতো সেই টান নেই তোমার।


তবু যাবো তোমার বাড়ি,

দেখবো তুমি কেমন আছো? 

তুমি কি সেই আগের মতোই আছো?

অগোছালো চুল,হালকা লাল লিপস্টিক।

গলায় সরু চেন।

আচ্ছা আমার দেওয়া মুক্তোর হারটা

সেটা পরেছ কখনো?

অবশ্য ফেসবুকে একটা ছবি দেখেছিলাম 

সেখানে একটা মুক্তো হার গলায় ছিল তোমার।

সেটা কি সেইটা?

কি জানি? 

তুমি কি আজো -

মনে রেখেছ আমায়?

নাকি-এই বদলে যাওয়া প্রকৃতির মতো -

তুমিও বদলে গেছো অনেকটা?


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা