শেষে একদিন

 ।।শেষে একদিন।।

 দেবপ্রসাদ জানা


না একজীবনে সব পাওয়া হয় না ঠিকই।

তবুও যতটুকু সম্ভব।

অনেক স্বপ্ন থাকে, যা ভোরের স্বপ্ন নয়।

ভালোবাসার মানুষ গুলো, কেমন যেন,

সময় কাটাতে আসে।

তাদের এড়িয়ে যাওয়ার ধরণ,

দেখে মনে হয়,কত না কষ্ট করেছেন এসে।

কত অচেনা আপনজন থাকে 

অনেক দুরে, 

মন থেকে সরে। 

কারোর দুঃখ পাওয়াটাকেও বোঝে না,

সব পাওয়ার,আনন্দটাকেও হারিয়ে ফেলে।


কত কথা ছিলো মনের- 

সুখ দুঃখ নিয়ে গড়া জীবন,শুধু পৃথিবীতে।

যারা অন্য লোকে বসবাস করে, 

তাদের নাকি ওসব দায় নেই।

তাদের শুধু সুখ। বেদনার লেস মাত্র নেই।


ইচ্ছে জাগে হারিয়ে যাওয়ার আগে- 

মানুষ গুলোকে পাই কাছে, 

জীবনে আপন করে, পাশে নিতে চাই ।

কষ্ট গুলো আঁকড়ে ধরে জীবনের সব শান্তি, 

তাদের সঙ্গে ভাগ করে নি-

কিন্তু কই,তারাই তো আসে না।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত