সনেট।। ফাগুনের নেশা।।

 ।।ফাগুনের নেশা।।

 দেবপ্রসাদ জানা


অন্ধকারে স্মৃতিহীন,টুকরো আকাশ, 

অগ্নিবানে অমৃতের,মহামুল্য প্রাণ -

মুহূর্তেই বুকফাটা,ক্রন্দনের ত্রাস।

ঘরের ঠিকানা ভুলে,স্বার্থপর ত্রান।


তখন চোখের জল মুছে,একবার

ভোরের সকালটাকে,চুরি করে নিয়ে।

পলাশে আগুন জ্বেলে,বসন্ত আবার

এসেছে লাল মাটির,নিমন্ত্রণ পেয়ে।


অবেলায় সোনাঝুরি ,ঝিমঝিম রোদে

কোপাইনদে সাঁতার কেটে হবে পার।

অশোক পলাশ বনে,খোয়াই বিবাদে-

আকাশ পথে অশান্তি,ঠেকায় কে আর?


পলাশে আগুন লাগে,হৃদয়ের নেশা

বসন্ত আবার এলো,কবিতায় মেশা।।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল