ভবিষ্যত

 ।।ভবিষ্যত।।

দেবপ্রসাদ জানা


খাটের পাওয়ার কাছে,

একটা পেতলের কলসে-

ভাবনা গুলোকে জমিয়ে রাখছি।

আমার মৃত্যুর পরে, 

তোমরা ভেবো একবার

কাজ কিছু করে উঠতে পারিনি এখনো,

ভালো করে ভেবে দেখে,

নেবে ভাবনা গুলোর ভবিষ্যত আছে কিনা?

যদি না থাকে -

তালা বিহীন ঘরটার মধ্যে রেখে দিয়ো-

পঁচে যাওয়া পযর্ন্ত।

নইলে প্রতিটি ভাবনা বিলিয়ে দেবে-

দান বীর হরিশচন্দ্রের মতো।

ঠিক যেভাবে,ভেবেছি আমি, প্রতিদিন।

সেইভাবেই ভাবতে পারো যদি দেখো একবার।


খাটের নীচে শুয়ে আছে,আমার ভবিষ্যত।

তাদের জাগিয়ে তুলো,আমার মৃত্যুর পরে,

আমার শব যাত্রাপথে, তাকে সঙ্গে নিয়ো।

আমার সঙ্গে সহমরণে যাবে সে -

এই কথাই ছিল বরাবর।


টেবিলের ওপর কিছু বোতল রয়েছে,

হ্যাঁ বোতল সুরাহীন বোতল,ওই ওরাই

আমার ভবিষ্যতের প্রায় সম্পূর্ণটা গিলেছে,

কালো রাতে।

কিছু ভবিষ্যত ওই পাশের বাড়ির বৌদি নিয়েছে

অকারণ ভালোবাসা দেখিয়ে-

তার ছেলের পড়ার খরচ,শাড়ি গহনা,লাক্সারী,


শান্তির মৌচাকে মধু জমেছে কিছু -

সে মধুও তারিয়ে তারিয়ে খেয়েছে,

বিবাহিত প্রেমিকা।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা