অশ্রুর আলপনা

 ।।অশ্রুর আলপনা।।

  দেবপ্রসাদ জানা


আমি আমৃত্য বাঁচব,তোমার আঘাতে,

আমার নয়ন জলে,আলপনা দেবো-

তোমার হেঁটে যাওয়া, অমুসৃণ পথে।

ওখানে পথের কাঁটা,বুকে তুলে নেবো।


ছবির তলে,প্রত্যহ ফেলি অশ্রজল

তুই নেই,ভাবতেও পারি নাযে আর,

জীবন সম্মতি দেয় না কি করি বল?

অনুভূতিরা আহত, হৃদয়ে আমার।


অশ্রুর আল্পনা তবু,যায় নি শুকিয়ে,

দগ্ধ হৃদয় তবুও,থাকে অবিচল।

অনুভবের আয়না,গিয়েছে হারিয়ে,

একফালি জীবন যে,বড়ই চঞ্চল।


জীবন অকালে যাবে,ভাবে বোধ হয়।

একটুকরো জীবন, মুল্য অত নয়।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত