কানাঘুসো

 ।।কানাঘুসো।।

দেবপ্রসাদ জানা

  ২৫.৩.২০২১


কানাঘুসো চারদিক।

ডাইনে বামে বেঠিক।

অজুহাত ঠিক ঠিক।

ফুলে ফুলে ভরে দিক।।


আলু পিয়াঁজে শতরান।

মোদকবাবু ধরেছে গান।

তেলের নদী ডেকেছে বান।

সোনার লঙ্কা আগুন চান।।


অতিমারির পিছুটান।

খেলায় নেমে বলতে চান।

খেলার আগেই তার দান।

মাঠের মধ্যে যাচ্ছে প্রান।।


এসো সাথী সাথ দাও।

ঘরের মেয়ে সঙ্গে নাও।

দেবো শ্রী যত চাও।

দুইবেলা নাও খাও।।


চেয়ার ভাঙা দুষ্টু মেয়ে।

চেয়ার ছেড়ে উঠছে গেয়ে।

খেলা খেলা খেলা পেয়ে।

খেলবে এবার এক পায়ে।।


চায়ের দাম দুই টাকা।

ঝাড়ু হাতে করছে ফাঁকা।

দামি পোষাক আছে রাখা।

রামনাম বলছে কাকা।


গুজগুজ ফুসফুস।

ফুলেফেঁপে ফুলটুস।

হাতের মোয়া ঘুসটুস।

খোকার হাতে লেমনচুস।।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত