মনের কথা

 ।।মনের কথা।।

দেবপ্রসাদ জানা

 ১০.৩.২০২১


মনের কথা বলব তোমায়,সেদিন-

যেদিন আমার কাছে,কালের কল্লোল  

কষ্টের বোঝাটা তুলে কবে,আলাদিন-

প্রেমের মধ্য প্রহরে,এত কলরোল?


আততায়ীর কামার্ত,নিঃশ্বাস প্রশ্বাস-

শিশিরপ্লাবিত ধুলি,আমায় চাপালে।

সেই কথাটি বলতে এসে,অবিশ্বাস 

সুযোগ বুঝি পায়নি,ব্যর্থ অথৈ জলে। 


মনের ভাষা বুঝতে যদি কষ্ট এত ?

ভরসার পথ ধরে,অজানা বাঁধন

ছিন্ন করে অন্ধকারে,ফুল অবিরত,

ঠিকানা হারিয়ে আজ,করেছে ক্রন্দন।


তোমার হরিন কালো,দুচোখে বিধাতা

স্বগর্বে পড়েছে কিনা,প্রেমের কবিতা?


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র