কিছুই নয়

 ।।কিছুই নয়।।

দেবপ্রসাদ জানা

২৪.৩.২০২১


রক্তে ভেজানো পতাকা গুলো

অবহেলায় পড়ে।

তোমার হাতে শহীদ,তাই বুথ

দিয়েছে গড়ে।

চাষের মাঠে ধান নাই,কাস্তে

নিয়েছি হাতে।

ভেঙে গেছে কলের চাকা

হাতুড়ি মারি তাতে।

পড়ে আছি রাস্তার ধারে

মরা ঘাস ফুল।

দশটা বছর জল দিয়ে

তাও করলাম ভুল।

জলে জলে কাদা হলো

ফুটবে পাঁকে সদ্য।

অকাল বোধনে এবারে আর

লাগবে নাকো পদ্ম।।

বাংলা খাওয়া পেটে কি আর

ফরেন লিকার চলে।

শূন্য পকেট,দাম নাই,আর

শিক্ষিত সব ছেলে।

অযোগ্য সব রঙ মেখে

যোগ্য পেয়াদা।

রাতের বেলায় পাহারা দেয়

নিত্য পালের গদা।

ইতিহাসে কম জুরি অঙ্কে

ভারি পাকা।

অহংকারে পা পড়ে না,

রোজ কাটে টাকা।

গরুর গাড়ির ট্যাক্স বসেছে

কেমন কেলেঙ্কারি।

ভাতের সাথে জুটছে শুধু

কচুর তরকারি।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল