রেমাল

রেমাল
দেবপ্রসাদ

শুন্য মাঠে সূর্যোদয়, সূর্যাস্ত দেখেছি, 
শুন্য প্রান্তরে নয়াগিরি।
গম্ভীর সৌন্দর্যে ভরা শান্ত সনাতনী
গায়ত্রীর মতো নব মাধুরী।

মাধবের সমাগমে অতসীর মতো
হলুদবরণ পরাগ মেখেছি।
প্রত্যক্ষ করেছি তৃণ নব জলধারায় 
ফুলের খেয়াল দেখেছি।

সমুদ্রের নীলজলে ধ্রুপদ গীতিমালা 
ডিঙি নৌকার উথাল পাথাল।
তরী থেকে তাকিয়েছি কত দূর দেশে; 
ঘুর্ণি ঝড় অপরিচিত রেমাল।



Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা