অভিমানী

'আমার আহত অভিমানের দুঃখে,
তুমি ব্যথা পেয়ে কি করবে বন্ধু? 
সত্যিই আমি হয়ত অতিরিক্ত অভিমানী। 
অজস্র ছোট বড় দুঃখ আছে,
এই অভিমানী সত্ত্বা নিয়ে আজ পর্যন্ত 
চোখে পড়ার মত কেউ আমাকে তেমন করে বলেনি, তুমি বললে, আদরে আপ্যয়নে
মনের জট খুলে দিলে।
অথচ বিষয়টায় -
আমি খুব একটা আগ্রহপূর্ণ ভাবে যে নেবো
সেটাও আমার অভিমানী মন মানতে পারেনি।
আমি বিদ্রোহী, সাম্প্রদায়িক সম্প্রীতির 
 কথা বলতে চাইনি, 
ভালোবাসার মানবতার নানান -
গতানুগতিক ধারণা মনকে শতাব্দীকাল ধরে,
আচ্ছন্ন করে রেখেছে। 
এই গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে
যেদিন কেউ আরো 'অভিমানী' করে তোলে,
অনুভবের দেওয়ালে আলতো আঁচড় দেয়,
'অতিরিক্ত ভালোবাসায় অভিমানী' মনকে
 বিদ্রোহী' কবিতায় 'আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা-সুনিবিড়' কবির এই উচ্চারণ আমাদের হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম কিংবা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেনিনজেসকে স্পর্শ পর্যন্ত করতে পারল না। তাই হয়ত আমরা আমাদের চিন্তা ও মননে অভিমানী নজরুলকে আজও খুঁজে পেলাম না।

Comments