কঠিন অসুখ

কঠিন অসুখ
দেবপ্রসাদ জানা

চিরসুখী কজন প্রেমে কে কহিবে?
কুৎসিত কালো লেগে যায় মনে,
ব্যথিতবেদন সেও কি বুঝিতে পারে। 
কী যাতনা প্রেমে, বুঝিবে সে কিসে?
কিঞ্জল চোখের গভীরে শুধু -
কামনায় ভরা লালসার তৃষ্ণা 
বিষের দন্ত দংশিবে তাহারে। 
চাপ চাপ শুকনো রক্তের দাগ 
যতদিন রবে, না হবে না হবে কভু
ভালোবাসার কথা।
এ যে লেলিহান আগুনের শিখা
ক্রমে বেড়ে চলে দাবানলের মতো 
আঁচলে আঁচলে,
ঈষৎ হাসিবে, শুনিবে না কিছু
ধর্মের কথা, প্রেমের আঙিনায় বসে
দৈহিক সোহাগ চায় ঘৃর্ণিত সুষমা।
অন্ধকার পথে, বন্ধ দরজার ঘরে 
বুঝেও না বুঝিবে, যাতনা প্রেমের,
বিপন্ন পৃথিবীর গ্রহচ্যুত অদ্ভুত প্রাণীর
এ এক কঠিন অসুখ। 

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র