ধর্মের জন্য

ধর্মের জন্য
দেবপ্রসাদ 

যারা মানুষ মারার জন্য অ্যটমবোমা বানায়
তারা বিশেষ বিজ্ঞানী রূপে সম্মানিত হয়।
যারা সেই বোমায় পুড়িয়ে দেয় গোটা  দেশ।
বীরচক্র পেয়ে তারাও গর্বিত হয় দেশে দেশে।
নক্ষত্র যুদ্ধের ফর্মূলা বানিয়ে ঠাণ্ডা ঘরে বসে
একবারও ভাবে না কার জন্য এই মহা যুদ্ধ।
মাপ করবেন ধর্মাবতার -
সারা পৃথিবীর কলম খুঁজছে শব্দ।
কবিতা গল্পে উপন্যাসে ইতিহাস লিখতে চায়।
না প্রতিবাদ করেনি কেউ, 
রামের দেশেও নানা অস্ত্রে অগনিত নিরীহ 
বানর সেনা, নিরীহ রাক্ষসের রক্ত ঝরেছে।
কৃষ্ণ যখন ধর্মের বানী বোলে-
কোটি কোটি মানুষের বলি চেয়েছিল, ধর্মের নামে, 
কত অস্ত্র এসে জমেছিল কুরুক্ষেত্রে?
কেন পারেনি অস্ত্র গুলোকে বিলুপ্ত করে দিতে?
তাহলে তো যুদ্ধ হতো না,
আসলে ধর্মের জন্য অস্ত্রে প্রয়োজন।
পৃথিবীর ভার লঘু করতে পাপের জন্য,
পাপের জন্য ভগবানের,
ধর্মের জন্য যুদ্ধ, যুদ্ধের জন্য অস্ত্রের।
মরণ প্রোথিত আত্মা জ্বলেছে রক্তে
জ্বলেছে কর্মে, সৃজন নির্মাণে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র