বন্দনা

বন্দনা
দেবপ্রসাদ

প্রথমে বন্দনা করি, আনন্দে আসরে,  
করজোড়ে প্রণমিয়া, বৃদ্ধ সুভাজনে।
এই আমি, লেখনীর, আরক্ত অধরে। 
লিখিব যে প্রেমগাথা‐নলের যৌবনে।
আদিকবি ব্যাসদেব, লিখিল অন্তরে,  
বাতাসে বাজাল বীণা, গাইল, যেমনে,  
বনবাসে যুধিষ্ঠির, ভাবিল অন্তরে।
কত কষ্ট পাই দেখো, ঘোরঘন বনে।
ঘরছাড়া পরিবার, ভ্রমি ব্রজ‐ধামে। 
শুনিয়া গোপিনী করে, হাহাকার ধ্বনি,  
বিরহে বিহ্বলা কন্যা, হারাইল শ্যামে  
বিরহ‐লেখনী তাই, বাহিরিল বানী।
দুখের আগুনে পুড়ে, শুদ্ধ পরিনামে।
আমি সেই নলজায়া, নলের ঘরণী।
  

Comments