অগ্নিকণা

অগ্নিকণা 
দেবপ্রসাদ জানা

অগ্নিময় হয়ে উঠেছে পৃথিবী, 
হিংস্র উন্মত্ত সূর্যের ঝলকানি। 
নির্মম উত্তাপে জ্বলতে লেগেছে পৃথিবীর দেহ, 
পুড়ে ছাই হতে আর কিছুদিন।
বুকের উপর চেপেছে পাষাণের ভার।
আগুনের আভায় বিপর্যস্ত নিস্তব্ধ দুপুর।
পড়ন্ত বিকেলে সূর্য যখন পরিশ্রান্ত হয়ে
ঘুমোতে যায়, 
নীল আকাশটায় অল্প মেঘের জন্ম হয়,
পৃথিবীর বুকে তখন শূন্যতার মরীচিকা।
ঘূর্ণি বাতাসে শিশু মেঘেরা আসবে ঝড় বেশে,  
ঝঞ্চা ছুটবে সারা দেশে -  
নিষ্ক্রান্ত হবে পুঞ্জ পুঞ্জ মেঘ। 
ভেঙে পড়বে আকাশ, আক্রান্ত পৃথিবী -
একবারও বলবে না থামো, 
শিলাবর্ষণ আর বজ্রনির্ঘোষ ক্ষতগুলো,
হাঁ করে খেতে আসবে, ক্ষেতের ফসল গুলো,
আঘাতের পর আঘাতে ক্ষতবীক্ষত ভূমি,
অস্পষ্ট উদ্বেগে পীড়িত, 
রক্তাক্ত ঝড়ে হাজার হাজার প্রাণ হারিয়ে যাবে,
মিথ্যা আর অন্ধকার রাজ্যে ভণ্ড ভবিষ্যতের মতো।
আগুনের আঁচড়ে, আঁচড়ে স্বাধীনতার সাতাত্তর।

Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল