বিপদ


বিপদ 
দেবপ্রসাদ জানা

তুমি ভুগছ, ডুবতে বসেছ। 
তুমি ক্ষীণবল, তবু তোমার সাহায্য চায় বিপদে,
ভিতরে ভিতরে গভীর সন্তর্পণে, সুপ্ত কথা বলে।
সম্পর্কে কিছু সংশয়- পৃথিবী আর সূর্যের 
হিমস্বরে অনন্ত খাদ পেরিয়ে মৃত নক্ষত্রের দেশে।
পারঙ্গম জোছনায় সমুদ্র মন্থন।
তুমি বলতে চাইছ বটে, 
কোনো সংশয়ের জায়গা নেই, 
আমরা ঢুকে পড়েছি শেষ সীমায়। 
প্রেমে অপ্রেমে বাঁচার অদম্য ইচ্ছায়-
পাঁজরের ভেতরে হৃৎপিণ্ডটা নড়েচড়ে,
আমার দিকে কী আঙ্গুল তুলতে চাইছ- তুমি?
কোনো অভিযোগ? 
ঘুনপোকার নীরব আক্রমন,
কখনো না, সম্পর্ক ভাঙতে দিও না। 
বিসন্নতা ছুঁয়ে যাবে অন্তরে।
বুকের রূদ্ধতায় জন্ম হোক নীল প্রজাপতি,
খিদে এ মৃত্যুর খিদে, 
আত্মার বিজনতায় ফেরে মৃত্যুর শিকড়,
তৈরী হও, বিপদ সম্মুখে,
চটপট, তৈরি হও। 
বাড়াও প্রত্যাসার হাত, বোধের দরজায়
খিল দিয়ে ফাগুনের গান গেয়ে লাভ কি?
তোমাকে ধরেছে রোগে, 
অথচ দরকার তোমাকেই। 
কত বসন্ত পরে ফুটেছে ফুল পলাশবনে।
সাহায্য করো। সরে থাকতে যেও না,
আমরা লড়াইয়ে যাচ্ছি। 
অস্থিরতার জাল কেটে কেটে তুমি নির্বিকার।
লড়াই শুধু লড়াই মনের সঙ্গে মনে,
বিপদের সঙ্গে বিপদের! 

Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল