আমার মতো

আমার মতো
স্বর্ণহংস জাতক
১০.১১.২৩

আর মাত্র একটা রাত, 
নিঝুম গভীর রাত।
পিপাসার্ত শতাব্দীর, অপ্রয়োজনীয় বাসনা।
আমি ভুলে যাব তোমার লাল শাড়িতে-
ভেজা চুলের টপ্কে পড়া জল।
লাল সিঁদুরে কপাল,
নাকের ওপর ঝরে পড়া তোমার মুখ।
তোমার প্রিয় রঙ।
হায় চিত্রলেখা তোমার দেওয়া সব ছবিগুলো
যদি বাগবাজারে বিক্রি হতো মানবিকতার
আবরণে।
কলমের শেষ কালি টুকু তোমাকেই 
খুঁজতো ভালোবাসার আঙিনায়।
কবিতার খাতায়।
শুধু মৃত্যু, শুধু লাশ, শুধু বিস্ফোরণ,
কলমে কলমে, কাগজে-
প্রেম হারিয়ে যাচ্ছে
অথচ আমরা কোথাও কেউ নেই,
গঙ্গার পাড়ে, স্টেশনের বেঞ্চে।
ভিক্টোরিয়ার ঝোপে ঝোপে,
গড়ের মাঠে বাদামের খোলার সাথে
হারিয়ে যাচ্ছি,
তবু কত লক্ষ প্রেমিক হাঁটছে অবিরাম-
তৎপরতায় গভীর নিঝুম অন্ধকারে।
সব যেন মৃত প্রেমিকের লাশ।
অবিকল আমার মতো।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত