কেন জেগে আছো?

কেন জেগে আছো?
স্বর্ণহংস জাতক
১৩.১১.২৩

কেন জেগে আছো প্রেয়সী?
আজতো পূর্ণিমা নয়, অমাবস্যা।
কালো রাতের অন্ধকার তোমাকে গ্রাস 
করতে পারে, অন্ধকারের কালো রঙ
তোমাকে কালিমালিপ্ত করতে পারে।
এ রাতে হাজার আলোর ভেতরে যে
অন্ধকার জেগে আছে, তার কলঙ্ক নির্মম।
বাতাসে ভরে দিচ্ছে আরো কালো ধোঁয়া।
আগুনে আগুন মেখে কালো রাতে
তোমার দেহটাকে কলঙ্কিত করবে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা