হে চরিত্রহীন


হে চরিত্রহীন
স্বর্ণহংস জাতক
১৫,১১,২৩

হে চরিত্রহীন,
ভালো আছো তো?
কেমন লাগছে গলায় ফাঁস দিয়ে?
একদিন তুমি বাংলা সাহিত্যকে
দিয়ে ছিলে জ্ঞান, ভরেছিলে কথায়।
তোমার সাহিত্য এনেছিল জোয়ার,
এই বাংলায়, সারা ভারতবর্ষে,
তোমার দীপ্ত কন্ঠের প্রতিবাদ
তোমার চরিত্রে কালিমা লেপন
করেছিল।
হে বাংলা ভাষার মহাসূর্য
প্রতিটি বাংলা সাহিত্য একদিন 
শিক্ষার অরুনোদয় হয়েছিল-
কালজয়ী উপন্যাসে।
"চরিত্রহীন" "পরিনীতা" "দেবদাস"
"মহেশ" গ্রাম বাংলাকে চিনিয়েছিল
ভালোবাসা, প্রেম।
তোমার সাহিত্যের টানে আজো আমরা
ছুটে যাই বই খাদানে।
ভুলবে না কোনদিন বাঙালি
তোমার অবদান-
তবু তোমার গলা পড়েছে ফাঁস।
এ যে বাংলা সাহিত্যের গলায় দড়ি।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র