প্রথম দেখায়

প্রথম দেখায়
দেবপ্রসাদ জানা

অদ্ভুত কোনো কারণে আজ যখন, 
আকাশটা আয়নার মত। 
আয়নায় প্রতিফলিত হচ্ছে সূর্যের ক্রোধ। 
চারপাশে বিভ্রান্তি,
মরীচিকা ভাবনাগুলো 
উল্টে পাল্টে আসে বারবার।
অস্থির অতিরিক্ত ক্রোধ, 
জীবনে আপাদমস্তক কালো চাদরে মুড়ে 
শূণ্য দৃষ্টিতে তাকিয়ে রয়।
ভালোবাসা অদ্ভুত এক বাঁধন। 
অজানা অচেনা এক ভয়ানক আকর্ষণ, 
কাছে টেনে আনে ভালোবাসা। 
যার কাছে মন খুলে সব কিছু বলা যায়, 
পরম নির্ভরতায় ধরা যায়, যার হাত। 
নিজের সুখটা গৌণ হয়ে দাঁড়ায় তখন, 
পাগলের মত তার মায়াভরা মুখটা, হাসিটা।
চোখের তারায় ভালোবাসাটুকু দেখতে ইচ্ছে করে। অস্ফুটে হাজারবার বলতে ইচ্ছে করে – 
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি ...
প্রথম দেখায় কি প্রেম হয়? 
তবু হয়েছিল সেদিন-
মায়ার আকর্ষণে মোড়া,
ডিমের কুসুমের মত, 
তুলতুলে গাঢ় মায়া। 
যদিও তখনও অনিশ্চয়তার মেঘ। 
আয়নার সামনে দাঁড়িয়ে ভালোবাসার
প্রতিফলন দেখি,
প্রথম দেখার ভালো লাগাটুকু অব্যক্তই থেকে যায়। অশান্ত মনের প্রতিবিম্ব দেখতে পাই আয়নায়।
ভালোবাসা সেদিন বয়স মানেনি,
কেমন যেন একটা স্নিগ্ধতা ঘিরে ছিল। 
সেই স্নিগ্ধতাটুকু ঘুমন্ত মনে উঁকি দেয়-
আশ্চর্য সুন্দর সেই সময়গুলো। 
প্রখর রোদের আয়না প্রতিসরণ হতে থাকে।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা