সনেট ।।উজ্জ্বল সৌমিত্র।।-১৩৮

 ।।উজ্জ্বল সৌমিত্র।।

  দেবপ্রসাদ জানা 

    ২৩.১১.২০২০


ঘুমালে সূর্য ঘুমাও, উজ্জ্বল জ্যোতিষ্ক।

নীলের স্বপ্ন,চোখের তারায় তারায়-

অধরে অবাক হাসি, উন্মুখ মষ্তিষ্ক।

সুকন্ঠ রচনা তব, দেহ সুষমায়।


দিগন্ত বিস্তৃত যশ,সমুদ্র গভীরে  

ভেজা মনে কত শত,প্রাণঢালা গান।

তোমার জীবন ছিল,সততাকে ঘিরে।

নিজেই নিজেকে খুঁজে,ভরেছিলে প্রাণ।


তোমার কবিতা লেখা,বোধের আভাস

রঙিন গোলাপে ভরা, মিঠে প্রেমপত্র।

চোখের গহ্বরে আঁকা,জোড়া ক্যানভাস।

রুপালি জোছনা তুমি,উজ্জ্বল সৌমিত্র ।


পূর্ণ হলো দেহলীলা,বন্ধ হলো খাতা।

ছিন্নতার ব্যথা জানে,ঝরে পড়া পাতা।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র