সনেট ।।পরিচয়।।-১২৭

 ।।পরিচয়।।

দেবপ্রসাদ জানা

১০.১১.২০২০


আমি তোমার অপেক্ষা করেও দেখেছি।

বহুদিন বাসস্ট্যান্ডে,লেকের ধারেও।

আমি ফোনে বারবার,কলও করেছি।

ম্যাসেঞ্জারও করেছি,দেখনি সেটাও।


তোমার ভাবনা,তার মধ্যেও ঢুকেছি,

শরীরে ঢুকে দেখেছি,তোমার হৃদয়,

বিস্তৃত প্রান্তরে একা,বিষন্ন দেখেছি।

দীর্ঘশ্বাস ফেলে,হাল ছেড়েছি নিলয়।


সঙ্গমের শেষে,সেই তোমার আমার,

শেষ দেখা হয়েছিল, নীল বিছানায়।

বলতে,প্রেম যৌনতা নয়, অঙ্গীকার, 

আমিও,দিন গুনছি,আছি অপেক্ষায়।


তোমার সন্তান দেহে,জায়গা করছে।

সে ও তার পরিচয়,ভেতরে খুঁজছে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত