সনেট ।।নট নাট্যাচার্য।।-১৩৭

 ।।নট নাট্যাচার্য।।

দেবপ্রসাদ জানা

  ২৩.১১.২০২০


সৌমিত্র চট্টোপাধ্যায়,আমাদের সূর্য,

সূর্য গেছে পৃথিবীর,অন্যপারে চলে

দিগন্তরেখার বাইরে,নট নাট্যাচার্য।

সব কাজ,করে গেলে,সব রঙ ঢেলে।


নদী বয়ে যেতে যেতে বালুচরে এনে

হারিয়েছে চুপিচুপি,বালির আড়ালে।

সত্যজিতের অমল,চারুলতা আনে।

অপুর সংসারে তুমি,কত মান পেলে।


অন্ধকারে ডুবে গেল,নাটকের পাড়া

শুন্য হলো টালিগঞ্জ,নক্ষত্র বিহীন

চলে গেলে অকস্মাৎ,এত কিসে তাড়া?

সমস্ত উজাড় করে,চলিলে সেদিন।


কেমনে হারাল সেই,অমূল্য জীবন।

কেড়ে তাকে নিতে পারে্?বিদেহী মরণ।।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত