সনেট ।।না প্রতিবাদ নয়।।-১১২

 ।।না প্রতিবাদ নয়।।

  দেবপ্রসাদ জানা

    ২৫.১০.২০২০

কত দূর আর যাবে,বিদ্রোহের ঝড়?

প্রতিবাদের কন্ঠে কি,ছিল বীজ মন্ত্র?

স্তব্ধতার পাথর যে,সর্বদা অনড়।

প্রস্তর খন্ড শোনেনা,বিদ্রোহের মন্ত্র।


রেশনে চাল ডালের তঞ্চকতা ভারি

বিনামূল্যে বিতরণ,হয়েছে সদাই -

বিনা প্রতিবাদে পাই,তাই ব্যাগে ভরি।

এত হেরাফেরি কার?কিছু দেখি নাই।


বস্তা বস্তা চাল ডাল গোপনে ফিনিস

ডিজিটালের নামেই,কত কার্ড বন্ধ।

সব গ্রাহকের পন্য,কোথায় জানিস?

আগে পিছে সব কিছু সম্পূর্ণ প্রবন্ধ।


যে গলিতে প্রতিবাদ,জন্ম নেয় আগে

সেই গলিতেই তার,মৃত্যু আগে ভাগে।।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত