সনেট ।।সপ্তম আশ্চর্য।।-১১৫

 ।।সপ্তম আশ্চর্য।।

 দেবপ্রসাদ জানা

  ২৩.১০.২০২০


এ এক মহাসপ্তমী, সপ্তম আশ্চর্যে

পুজো আছে প্যান্ডেলও আছে চারদিকে

দেখতে পাবে না কেউ, ফল কৃতকার্যে

সাতশ বছরে সাত ঘটনার ফাঁকে।


আলোয় আলোয় ভরা,দেখি চারদিক

লোকে লোকারন্য সব,দোকানে দোকানে

চোখের তারায় অশ্রু,কেন বলে দিক

মায়ের ঘরেতে ঢোকা বারন কে মানে?


পুজো এসেছে আনন্দ,সাজের বাহারে 

আনন্দ উল্লাস ডাকে,মায়ের কাছেই

নতুন পোষাকে নানা নব অলংকারে

গয়না দিয়ে সাজাবে,থাকবে পাশেই।


হায়রে বিধাতা কিযে,অভিশাপ লাগে

মায়ের আরাধনায়,নো এন্ট্রিও লাগে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত