ভয়ঙ্কর

কি ভয়ঙ্কর 
দেবপ্রসাদ জানা

স্কুলে স্কুলে কচি কচি বাচ্চা 
আর তাদের মধ্য বয়স্ক মা ।
দাঁতে ছোপ পড়েছে, গালের চামড়া কুঁচকে গেছে।
বেমানান কুর্তি আর পায়জামা, 
বুকের সামনের বেমানান নকশা। 
কতক গুলি আধা বয়সী মা, তাদের বিজ্ঞ আলাপচারিতা।
এদের খুব তাড়া, তাড়িয়ে নিয়ে চলেছে বাচ্চা গুলো কে।
লড়াই চলছে কার আগে কে যাবে?
কে কত নম্বর পেলো? তার বাচ্চা কেন পেলো না।
সকালে মাস্টার 
ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা ।
উচ্চ শিক্ষা, আর  জীবনে কিছু করার উদ্যম নেশা।
বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে, 
এরা এমন এক সংকট তৈরী করেছে । 
আগামী কয়েক বছরে লাখ লাখ মেয়ে-
অবিবাহিতা থেকে যাবে, 
যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারাবে। 
স্বামীর মন জয় করার পরিবর্তে-স্বামীর প্রতিদ্বন্দ্বী। সংসারে দরকষাকষি। 
আর স্বামীও তাদের আনুগত্য, কোমলত্ব, নারীত্ব 
না পেয়ে অসহ্য হয়ে উঠবে আরো বেশি। 
তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। 
এরা যে পুরুষে বিবর্তিত। 
দেহটা নারীর বৈশিষ্ট্য হলেও,
মানসিকতা পুরুষের। 
স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও 
সে মেন্টাল ভাবে পুরুষ। 
এমন একটা দিন আসতে যাচ্ছে। 
মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবনের
আনন্দ থেকে  বঞ্চিত হবে। 
বঞ্চিত হবে সংসার থেকেও। 
কি ভয়ঙ্কর?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র