বসন্ত
এরপর কিছুক্ষণ নীরবতা।
আমি বললাম,
— “তুমি চাইলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব।”
সে অবাক হয়ে তাকাল,
— “আপনি জানেন আমি কে?”
— “জানি, কিন্তু তাতে কী আসে যায়? আমি তোমাকে বিয়ে করতে চাই।”
সে হেসে বলল,
— “আপনার মাথা ঠিক আছে? আমি তো এক পতিতা।”
— “তোমার অতীত আমি মুছে ফেলতে পারবো না, কিন্তু তোমার আগামী আমি লিখতে চাই।”
সে নিরব হয়ে গেল। কিছুক্ষণ পর বলল,
— “আপনি কেন এমন করছেন?”
— “কারণ তোমার চোখে এখনো ভরসা আছে। সেই ভরসাটাই আমার ভালো লেগেছে।”
— “কিন্তু আপনি আমাকে চিনেন না।”
— “চিনবো, সময় নিয়ে। বিয়ের পরই শুরু হবে সেই চেনা।”
— “আপনার পরিবার কি মানবে?”
— “আমার তো পরিবারই নেই, আমি একাই।”
তার চোখে জল এসে গেল।
— “তাহলে কিভাবে আমাকে এখান থেকে বের করবেন?”
— “ওটা আমি দেখব। শুধু বলো, তুমি কি আমার সঙ্গে নতুন জীবন শুরু করবে?”
দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মেয়েটা বলল,
— “বিশ্বাস করতে ভয় লাগে… তবুও মনে হয় আপনার কথা সত্য।”
আমি বললাম,
— “তাহলে চল।”
তারপর আমি ওই জায়গার মালিককে টাকা দিয়ে মেয়েটিকে মুক্ত করলাম।
তারপর আমরা সরাসরি কাজির অফিসে গিয়ে বিয়ে করলাম।
সেই মেয়েটির নাম ছিল আয়েশা, আর আমি হাসিব।
---
🔹 ১০ বছর পর...
এক সাক্ষাৎকারে আয়েশা বলল—
“বিয়ের পর আজ দশ বছর কেটে গেছে।
আমার স্বামী কখনোই আমার অতীতের জন্য আমাকে ছোট করে দেখেনি।
আমি অভিমান করলে সে চুপচাপ পাশে বসে থাকে, আমার ভুল হলে কোমলভাবে বুঝিয়ে দেয়।
সে শুধু ভালোবাসে — নিঃশর্তভাবে।
আজ যদি কেউ জিজ্ঞেস করে, পৃথিবীর সবচেয়ে সুখী নারী কে —
তাহলে আমি নির্দ্বিধায় বলবো, সেটা আমি।
আমি শিখেছি,
ভালোবাসা বয়সে, পরিচয়ে বা অতীতে মাপা যায় না,
ভালোবাসা শুধু ‘মন’ জানে।
অনুপ্রেরণার গল্প:
"অন্ধকারেও আলো জ্বলে, যদি পাশে থাকে সত্যিকারের মানুষ।
Comments
Post a Comment