দেবী অনুসুয়া
কোটি বছর আগে, অত্রি ঋষির পত্নী অনুসুয়া সেই সময় ছিল অনেক বড় বৈজ্ঞানিক, তিনি ছিলেন সতী, মহাসতী, তার সুখ্যাতি যখন ব্রম্ভান্ড বিকশিত হচ্ছে, সেই সময় তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঠিক করলেন অনুসুয়া কতখানি সতী দেখা দরকার, তাঁরা অত্রি ঋষির কুটিরে গেলেন ভিক্ষুকের বেশে, যখন অত্রি ঋষি ছিলেন না, অনুসুয়াকে তাঁরা খেতে চাইলেন, অনুসুয়া তাদের খেতে দিতে অন্নব্যঞ্জন নিয়ে আসলেন, কিন্তু তাঁরা তা খেলেন না বললেন তারা তার স্তন পান করবেন, তাতে অনুসুয়া লজ্জা পেলেন বটে, কিন্তু তৎক্ষনাৎ মন পরিবর্তন করে, বললেন আসুন, তাঁদের কুটিরে থাকা একটি বেদির ওপর দাঁড়াতে বললেন, তাঁরা সেখানে দাঁড়াতেই তারা ছয় মাসের শিশুতে পরিণত হলো, কথা মত তাদের স্তন পান করালেন অনুসুয়া, সৃষ্টি থেমে রইল। সেই তিন দেবতা শিশু, তাঁরা খেলা করছে অনুসূয়ার কোলে, সময় চক্র থেমে গেছে, দিনরাত বলে কিছু নেই। যাঁরা ব্রম্ভাণ্ড শাসন করে, তারাই যে আজ শিশু। ঘূর্ণন থেমে গেছে, সূর্য থেমে গেছে, সৃষ্টি থেমে গেছে, বায়ু থেমে গেছে।
এদিকে তিন স্ত্রী তিনজন দেবতার খোঁজ পেয়ে সতী অনুসুয়ার কাছে উপস্থিত হলেন, সেখানে তাদের শিশু অবস্থা দেখে দেবী অনুসুয়ার কাছে অনুনয় বিনয় করতে, তিন দেবতাকে সেই বেদী থেকে নামিয়ে আনলেন, তখন তারা শিশু অবস্থা থেকে পুনরায় বর্তমানে ফিরে এলেন।
Comments
Post a Comment