জীবন

জীবন
দেবপ্রসাদ জানা

নিজের রক্ত খেয়ে দেখেছি, 
ঠোঁটের চামড়াও চিবিয়ে দেখেছি, 
মানুষের মাংস নাকি দারুণ সুস্বাদু?
আমার কিন্তু তেমন লাগেনি।
নাকি নিজের রক্ত ভালো লাগে না?
অন্যের রক্ত বেশ ভালো লাগে, মাংসও।
সময়ের সাথে জ্ঞানগর্ভ আলোচনা,
জীবনের বহু মুহুর্ত কেটে যায়,
চড়াই-উৎরাই এ -
প্রশ্বাসে ভালোবাসা, নিশ্বাসে প্রেম।
সব যেন অঙ্ক, ভালোবাসা ঘোরে রাস্তায়,
প্রেম আস্তাকুঁড়ের, দেনাপাওনা,
জটিল বড় জটিল, 
অন্তরঙ্গতায় রোদ-ছায়া।
স্মৃতির মণিকোঠায় অধরা স্বপ্ন, 
প্রাপ্তির ভাঁড়ার শূণ্য, কারো গায়ে কাদা
কারো গায়ে ফুল, অন্যের রক্ত সুস্বাদু
কোলাহল হীন আকাশে, ঝড়ের পূর্বাভাষ।
জনশূন্য, জীবনের এই রঙ্গমঞ্চে সব চলমান,
ধাবমান অদৃশ্য সুতোর টানে নেচে চলেছি।
ঋতু আসে, চলে যায় সময়ের হাত ধরে,
আসা-যাওয়ার খেলা চলে চিরন্তন,
পরিবর্তন হয়, সময় শেষে পর্দা পড়ে 
নিদ্রা আসে হঠাৎ।
অসময়ের বোধন, কি পেলাম জীবনে?
অঙ্ক কষে দেখি সব শূণ্য।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা