ক্লান্ত চাঁদ
ক্লান্ত চাঁদ
দেবপ্রসাদ জানা
পরিশ্রমী আকাশের বুকে ক্লান্ত চাঁদ
হৃদয়ে প্রেমের শীর্ষ-প্রেমের
অপূর্ব আরক্ত বাসনা
শিউলির বুক চিরে পড়ে
সদ্যজাত শিশির ।
ম্রিয়মাণ সূর্যের অরুণোদয় আঁচলে
উদ্বেল কাশ কখনো কাঁদে কখনো হাসে।
চোরকাঁটা বিঁধে বিঁধে যায় এলোমেলো বাতাসে।
আশ্বিন- কার্তিকে ঝোড়ো বাতাস মন্থা।
চারিদিকে শূন্য করে মায়ের প্রত্যাবর্তন।
কুয়াশাহীন বাতাসে, ঝরিছে শিশির; -
প্রেমিকের মন নারীর অপরূপ- ভঙ্গিমা
খুঁজে পাবে নক্ষত্রের কপাট খুলে
যেখানে রব না আমি, রবে না হৃদয়ে হতাশা,
কুয়াশার গর্ভ বাসনা, সেই ভালোবাসা
অমৃতের খোঁজে ক্লান্ত চাঁদ আজ যেন চাতক।
Comments
Post a Comment