বদল


বদল
দেবপ্রসাদ জানা

বদলে যাচ্ছে সব, 
লজ্জাহীন হচ্ছে পৃথিবী, উলঙ্গ হচ্ছে সব।
তাদের কাপড়ে ঢাকা দেহ বড় হচ্ছে 
অল্প অল্প করে ছিনিয়ে নিচ্ছে পৃথিবীর গায়ের আবরণ
সবুজ মাঠ হলুদ হচ্ছে, অবলা প্রাণী শূন্য হচ্ছে, 
পৃথিবীর সৌন্দর্য্য নারী, তারও আবরণে স্বল্পতা 
হাত পা পেট উন্মুক্ত, মেকি আস্তরণ মুখমণ্ডলে 
অসুস্থ হচ্ছে পৃথিবী, 
ওষুধ চাই 
সময়ের চেয়ে বড় কোন ওষুধ পৃথিবীতে নেই। 
ক্ষত, ব্যথা, অভিমান, অভিশাপ, রাগ
নি:সঙ্গতা সব সময়ের সাথে মিলিয়ে যাবে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত