কমরেড
প্রিয় কমরেড।
দেবপ্রসাদ জানা
লাল রঙের কাপড়ে আঁকা কাস্তে হাতুড়ির
সাদা রং কালো হয়েছে অনেকদিন।
কাস্তের কাজ হারিয়েছে-
হাতুড়ির ঘায়ে চুরমার সংঘবদ্ধ সৈনিক।
শিশুকাল ফিরে আসবে না কোনোদিন।
সব ইতিহাস হয়ে যাচ্ছে।
একবার যখন দেহ থেকে বার হয়ে যায় প্রাণ
আবার কি ফিরে আসবে ?
পৃথিবীতে এক রক্ত, লাল।
রক্তেরও নানা জাতি।
কালো হয়ে যাচ্ছে পথ, অন্ধ হয়ে যাচ্ছে সৈনিক।
যদি আবার ফিরে আসে এক জাতির রক্ত
অরুণোদয় আকাশে ওড়ে লাল পতাকা
কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানায় পাতা
চাদরের রং হয় লাল তবেই রক্তিম অভিনন্দন
জানাবো আরো একবার।
Comments
Post a Comment