অখণ্ড উৎসব

অখণ্ড উৎসব
দেবপ্রসাদ জানা 

গভীর ঘুমেও বেঁচে থাকে মন
দেশে যখন চলছে খরা
ভাতের থালা যখন শূন্য 
জলে, ভরা পেটে বাচ্চা নিয়ে মাছের 
প্রসব বেদনায় আকাশ ছোঁয়া স্বপ্নএ
কাটছে গভীর রাত।

বেদনার ভিড়ে সময় হাতড়াই 
হাতড়াই ফেলে আসা ক্লান্ত সময় 
পেছন ফিরে তাকিয়ে থাকি -
সব যেন নদী, শুধু স্রোত সেই বটতলার মাঠে
কারো পায়ের শব্দ নেই। নির্জন বিকেলে

শিশির জমে, ডুবে যায়
ঝরে পড়া দুপাশের কাশফুল 
শিউলি ফুলের গায়ে অজানা রোগ
বড়ো মায়া লাগে গোধূলির আলোয়, 
অপরাধী মনে হয়, ঘাসের ওপর পড়ে 
মরে শিউলি

দলিতের মৃত্যু ! 
শোষকের হাত ভেঙে, গুড়িয়ে দিতে চায় মন ।
অরণ্যের সম্পর্ক চারদিকে 
হিংসা বিদ্বেষ খুন জখম রাহাজানি 
প্রতিদিন বিভক্ত মানুষ। 

নিহত মানবিকতা 
উপেক্ষা বুকে নিয়ে, বাঁচে জীবন - 
তবু সংগ্রাম বাঁচার লড়াই রক্তে ও মজ্জায় 


Comments