আয়রে গ্রীষ্ম
আয়রে গ্রীষ্ম
দেবপ্রসাদ জানা
আয় রে গ্রীষ্ম রোদকিরণে
ঝড় জলে জোর কদমে।
পুড়িয়ে দেরে পাপের বোঝা
পাপ যখন জোর চরমে।
আয় রে ঝড় কালবৈশাখী
সাগর ঘুরে চরকি মেরে।
পাখির বাসা ভাঙরে এসে
তোরে আর বাঁধবে কেরে?
আয় রে গ্রীষ্ম আগুন জ্বেলে
ঘরে ঘরে পালা করে।
ঝুলিয়ে দেরে নজর কাঠি
দেখে যারা কু নজরে।
আকাশ ছোঁয়া বৃক্ষ গুলো
কেটে কেটে রাস্তা বাঁধে।
বোঝে না কেউ কষ্ট তাদের
তারা যে সব হাসে কাঁদে।
জানে না যে দুঃখ কিসে,
সুখনদীর উপকূলে।
সবুজ কেটে হোডিং লাগে
নব নব পথের আলে।
Comments
Post a Comment