সনেট ।।দৈনিক প্রতিযোগিতা।।১৫৩

 ।।দৈনিক প্রতিযোগিতা।।

     দেবপ্রসাদ জানা

       ১২.১২.২০২০


কবি,এখানে দৈনিক প্রতিযোগিতা যে

হয় না,কেন যে শুধু  দৈনিক লেখেন?

বুঝিনা এখনো মোটে। মরে যাই লাজে।

কতবার বলা হলো,তবুও লেখেন।


আসলে সবাই গ্রুপ ঘুরে দেখিই না।

প্রতিদিন কত ভালো লেখা ডিক্লাইন।

ডিলিট করি। বিচ্ছিরি একটা তাই না।

দয়া করে গ্রুপে ঘুরে, মানুন আইন।


অনুশীলন লিখুন, কবিতা পড়ুন-

ভালো যদি লাগে কবি,লেখা গুলো সব

লাইক করুন পড়ে,কম্যান্ড করুন।

জেনে শুনে,কপিপেষ্ট,করছেন সব?


জানি কবি ব্যস্ত সব,নানাবিধ কাজে।

বারেবারে লেখা গুলো বাদ দেয়া বাজে।


Comments