সনেট ।।যারে দেখিনি।।-১৫৮

 ।।যারে দেখিনি।।

দেবপ্রসাদ জানা

১৮.১২.২০২০


নাগো,বলিনি তেনাকে,আমাদের কথা

জীবনের কত কথা, বিষন্নতা ছুঁলে।

সেদিনও দেখাইনি ,হৃদয়ের ব্যথা।

অসমাপ্ত কত কথা,খুব একা হলে।


সেদিন দেখা পেয়েছি,তার সাথে,স্বপ্নে।

তোমরা যাঁকে দেবতা বলো,সেই তাকে।

ভগবান বলে যারে খোঁজো মহাশুন্যে,

ঝরার বীক্ষনে আজো,বলিনি তেনাকে।


বলেছি,বেশ ভালোই তোমার দয়াতে।

মোদের ভালো থাকার,রসদে এখনো,

আসেনি অভাব,তাই নিজেকে জানাতে

চাইনি একবারও,যা গেছে,পুরানো।


মাথা তুলে বেঁচে আছি আজীবন জেনো,

ইস্পাতের মতো আছি,থাকব এখনো।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত