সনেট।। চুড়ি।।-১৪৭

     ।। চুড়ি।।

দেবপ্রসাদ জানা

  ৬.১২.২০২০


আবারও দেখা হলো,বিনীতার সনে 

প্রকৃতির বুকে সব,দুখের কারখানা 

আকাশ বাতাস কাঁদে,তার আগমনে।

ভুবনে চলছে শুধু যৌন লেনাদেনা।


সর্বত্র ভেসে বেড়ায়,ক্রন্দনের শব্দ

মাঝ মাঠে বিনীতার,পোড়া শবদেহ

ধর্ষণে ধর্ষনে আজ, প্রকৃতিও স্তব্ধ।

একেলা পথে বিনীতা,এলে কেন কহ?


বুঝি আমি অভিমানে,ঘর ছেড়ে পথে,

গিয়েছিলে রাগ করে,আর যে এলে না।

দুইদিন পরে তারে,দেখিলাম মাঠে-

চিনিবার পথ নাই,হাতে চুড়ি বিনা।


চুড়ি নিয়ে বচসায়,গেলে পরবাসে।

সেই চুড়ি আজ যেন,মুখ চেপে হাসে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত