সনেট ।।ফেসবুক দাস।।-১৫৭

 ।।ফেসবুক দাস।।

 দেবপ্রসাদ জানা

   ১৬.১২.২০২০


আহা রে কি খেলাই না চলে,ফেসবুকে 

কত কথা,কত প্রেম,পাতায় পাতায়। 

রাত হোক,দিন হোক,বন্ধু করো সুখে।

হাজার পাঁচেক বন্ধু,দেবে সে হেলায়।


সব কি আর,প্রাণের বন্ধু? একেবারে?

ভার্চুয়াল প্রেমিক ও,আছে এর মাঝে।

প্রেমিকারা রাতে অন্ হলে, কথা বাড়ে

কুশল জানতে লাগে যে,সকাল সাঁঝে।


নিজেকে হিরোর মতো,নায়ক সাজিয়ে,

প্রোফাইলে ছবি দিয়ে,নোটিফিকেশন -

অনুসন্ধানে বসতে হয় ফোন লয়ে -

মন্তব্য লাইকে,অঙ্কে ভেরিফিকেশন।


মিথ্যা প্রেমের কলঙ্কে,ভারি সর্বনাশ।

আমরা যে সব মূর্খ,ফেসবুক দাস।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র