সনেট।।পোকা।।-১৫৪

      ।।পোকা।।

  দেবপ্রসাদ জানা

    ১৩.১২.২০২০


ক্রমশ বড় হয়েছে,বাসনার পোকা

সময়ের সঙ্গে সঙ্গে,আদরে বাড়ছে।

পার হওয়া কৈশোরে চাপা দিয়ে রাখা

পোকাদের দল আজ,যৌবনে ডাকছে।


লোমহর্ষক পোকাটা,হাঁটছে অজান্তে 

শিরা উপশিরা হয়ে,মস্তিষ্কের  দিকে।

আমার আমিত্ব খেয়ে,আকাঙ্ক্ষার প্রান্তে

বাড়ছে ওর দৌরাত্ম্য,কে বোঝাবে তাকে?


জীবন যৌবন আর যৌবনের পোকা

অলিতে গলিতে সাথে,চলেছে প্রত্যহ।

নৈঃশব্দে গোপনে ছোঁবে,যেথা পাবে একা।

ভেতরে বাইরে সব,পোকা অহরহ ।


শিরদাঁড়া বেয়ে চাপা স্রোতে পোকা সব,

মস্তিষ্কের গ্রন্থি কাটে,করে কলরব।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা