ভ্রমণ



অত্যন্ত বিষন্ন মনে করিনু ভ্রমণ।
নানা দেশ নানা বেশ করি পর্যটন ॥
অবশেষে উপনীত রাজপুতনায়।
বসুধা বেষ্টিত যার কীর্তি-মেখলায় ॥
দেখিলাম অজামীল পুরী আজমীর।
যশল্পীর যোধপুর আর বিকানীর ॥

কোটা বুঁদি শিকাবতী নীমচ সারয়ে।

উদয় উদয়পুরে প্রফুল্ল-হৃদয়ে ॥

জয়সিংহ-পুরী জয়পুর চারু দেশ।

যার শোভা মনোলোভ।, বৈকুন্ঠবিশেষ ॥

ভ্রমি বহু রাজপুরী সানন্দ অন্তরে।

প্রবেশেন এক দিন চিতোর নগরে ॥

দেখেন অচল এক অতি উচ্চতর।

তার নিয়ে শোভাকর সুন্দর নগর ॥

গিরি-পরে শোভে গড়, প্রাচীরে বেষ্টিত।

রাজ-চক্রবর্ত্তী হিন্দুসূর্য্য প্রতিষ্ঠিত ॥

ধরাধর-অঙ্গে শোভে নানা তরুবর।

নয়নের প্রীতিকর ওষধি বিস্তর ॥

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত