আবোল ডবল
কেন জানি লাগছে ভালো
আজ কবিতা লিখতে।
হঠাৎ করে খুলছে কলম
তোমার ছোঁয়া লাগতে।
কেমন দেখো গরম কড়াই
সাহস দেখো তার।
চুপটি করে ভালোবেসে
ছোঁয়া নিলো তার।
যার চোখের হাসিতে আমি
সরস কবি হই।
একটু ছোঁয়া নিতে গিয়ে
দগ্ধ আমি সই।
কি জ্বলছে ঠোঁট না গাল
আলতো ছোঁয়া মিষ্টি।
ঠোঁটের ওপর শীতল বাতাস
আর হালকা বৃষ্টি
অনুপ্রেরণায় লিখতে বসি
তোমার ঝালে বাঁধি।
ডিম দিয়ে ভাত কচুর লতি
জনতা জ্বেলে রাঁধি।
মাছের ঝোল ভাত
না ডাল আলু ভাতে
শুকনো লঙ্কার ঝাঁজ দিলে
কালো জিরার সাথে
Comments
Post a Comment