হ্যাঁ বাধ্য হলাম


হ্যাঁ  মন, ভেঙে গেছে, কিছুতেই ভুলতে পারি না।
একটা কবিতা, কুকুরের মতো করে সম্বোধন।
স্রোতে বহু আবর্জনা, গঙ্গাকেও পাপী করে।
অন্যায়ের মুখোমুখি প্রতিবাদ করিনি কোনোদিন।
ভালোবেসেছি, অন্ধের মতো 
হিংসা আর জ্বলন বন্ধু।
মনের সীমান্তএ বিস্তীর্ণ প্রান্তর। 
বিদ্যুৎ-ইশারা চোখে,   
ক্রমশ সংক্ষিপ্ত করে প্রতীক্ষিত দিন,
-বিপর্যস্ত কণ্ঠ রুদ্ধ, 
বুকে আর্তনাদ, 
সযত্ন মুখোশধারীর আস্ফালন, 
কাঁপে হৃৎযন্ত্র, চোখে মুখে চিহ্নিত মৃত্যু। 
ব্যগ্র গাত্রোত্থানে, 
অতর্কিতে বিস্ফোরণ অগ্ন্যুৎপাত হানে। 
সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে। 
আশ্চর্য উদ্দাম বেগে সূর্যদীপ্তি রক্তের তরঙ্গ। 
অন্ধকার বুভুক্ষায় পথে মৃতদেহ-
বিস্তৃর্ণ চোরাবালি, পরস্পর অযথা সন্দেহ; 
দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত, 
অদৃষ্ট ভৎসনা-ক্লান্ত বিমর্ষ রাত,
স্বর্ণ শৃঙ্খলে বন্দি অসহায় সকাল।
শ্বাস রুদ্ধ হয়ে ক্রমাগত ক্ষীণ-
মৃত্যুর পথ পূর্ণ করে নিঃশব্দে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র