ঘাসফুল

আরে আরে ছুঁড়ছ কেন
ডিমের প্রচুর দাম।
মালদা থেকে নিয়ে এসো
পঁচে যাওয়া আম।
বেড়ে গেলো ডিমের দাম
এই পঁচা গরমে।
টমেটো ও বাজারে ছিল
পঁচলো বুঝি শরমে।
দাও না ছুঁড়ে মনের জোরে 
অনেক খেলি হারামে।
চুপি চুপি মুখ লুকিয়ে
যাচ্ছে যারা যাক না।
ডিম থেকে ফুটবে বাচ্চা
ডিম এখন থাকে না।
যার গায়ে যটা ডিম 
মেরেছো যা লুকিয়ে।
শরমে তো মুখ তুলে
দেখেনি তা তাকিয়ে।
কোটি কোটি টাকা দেখো 
ফোলছে ডোবা জমিতে।
সোনার ডিম পাড়ছে দেখো।
সল্টলেকের ভূমিতে।
দেখে নিত চার তারিখে
ফুটতো যদি ঘাসফুল।
দিল্লি থেকে পা বাড়িয়ে
মাড়িয়ে গেলো ঘাসফুল।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

সমসাময়িক