বিনীত নিবেদন

বিনীত নিবেদন
দেবপ্রসাদ

নিশিদিন চিন্তা দাও, হয়ে যাই কবি।
এই চোখে স্বপ্ন দাও, তুমি রাতভোর।
সারারাত নিদ্রা নেই, চিন্তা হাবিজাবি।
এই করে কেটে যায়, যাবৎ বছর।

প্রেম চোখে দেখো নাই মোর যত কাজ - 
নিজের সত্তাকে শুধু, করো নিয়োজিত। 
খবর রাখো কী তুমি কেন করি লাজ।
সন্দেহের অগ্নিবাণে করেছো পীড়িত। 

অসৎ আমার প্রেম বড়ো করে দেখি - 
প্রেমিকের ভূমিকায়, আমি যে বিশ্বাসী 
তাই দ্বিধাহীন হয়ে চলি ওগো সখী, 
মৃত ভালোবাসায় যে, আমিও উদাসী।

কবে তুমি কাছে আসো জেগে বসে ভাবি, 
জানি না খুলবে কিনা কোথা পাব চাবি?

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র