অবুজ মেঘ

অবুজ মেঘ
দেবপ্রসাদ জানা

ছাতার স্টিকের মতো- 
হাড়ে হাড় জুড়ে আছে, সারা দেহ জুড়ে, 
হাতে পায়ে বুকের পাঁজরে। 
ভিতরেই কোনো ফাঁকে কয়েক জোড়া হাড়,
হৃদয়টাকে ঢেকে রাখে আদরে,
মায়ের মতো আঁচলে ঢাকা শিশু।
বাইরে অবুঝ মেঘ, বেপরোয়া বাতাস।
মুখোশে ঢাকা কয়েকটা চোখ, আনচান করে,
অভুক্ত বনের পশুর মতো, তবুও-
মায়ের আঁচলের বাইরে মদিরার নেশা।
ছুঁতে চায় রসাল ঠোঁট,
কি করে কি জানি বদ্ধ হাড়ের খাঁচা ছেড়ে
একদিন হৃদয়টা লাফিয়ে বেরিয়ে পড়ে,
অজানা এক আবেগের টানে।
অবুজ মেঘের অন্ধকারে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র