সনেট।। ভাঙ্গা জানালায়।।-১৯৭

 ।।ভাঙ্গা জানালায়।।

   দেবপ্রসাদ জানা

     ২৭.০১.২০২১


আজ অভিমান গুলো,মনের আড়ালে 

লুকিয়ে থাকতে চায়,নীরব ক্রন্দনে।

পরাগরেণু লাগিয়ে,মাধুরী ছড়ালে -

ভাঙ্গাঘরে,ভাঙ্গা ওই,জানালার কোনে। 


ভাঙ্গা জানালায়,ভাঙ্গা পাল্লার দুপাশে-

দুটিহাত,স্পর্শ পেতে চায় বহুদিন

মৃদু হাওয়ায় প্রেম, আনমনে এসে, 

সহানুভূতির হাত, খোঁজে প্রতিদিন।


ভীষণ ভালোবাসার,আবেগ উন্মাদে-

দুটি মন,সেইদিন কাঁদে অভিমানে।

জলভরা চোখে,শুণ্য মনের প্রমাদে।

ভাঙ্গা জানালার মতো,পড়ে রয় কোনে।


প্রথম প্রেমের ফুল,ফোটে জানালায়

ঝরে পড়ে ফুল কত,ভাঙ্গা ভরসায়।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা