সনেট।। সাগর।।-১৯৮

 ।। সাগর।।

দেবপ্রসাদ জানা

৩০.০১.২০২১


ঘৃণা নয়,ভালোবাসা,সমুদ্র সৈকতে 

আদিগন্ত চকচকে,শুভ্র বালি রাশি-

ধুয়ে দিয়ে যায় স্রোত,যুগ যুগ হতে

সাগরের ঢেউ,মুখে তার শুভ্র হাসি।


ঘৃণা নেই অপমানে,শুধু ভালোবাসি,

কতপাপ,কত লজ্জা,প্রতিদিন বুকে-

লুকিয়ে নিয়ে,গোপনে চলেছ উদাসী-

হিম কন্ঠস্বরে,কোনো অচেনা মুলুকে।


তোমার অনন্যতায়, তুষ্ট বনভূমি।

অপরূপ আপ্যয়নে,প্রেমের বারতা।

অগুন্তি প্রাণের,নিত্য জন্মদাতা তুমি,

তোমার কল্লোলে কাটে,পাথর জড়তা।


প্রত্যাশায় হেঁটে যাও,জানে অন্তর্যামী।

ভালোবাসার সন্ধিতে,অন্তঃসত্ত্বা ভূমি।









Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত