সনেট।। শেষ বিশে।।-১৭৪

 ।।শেষ বিশে।।

দেবপ্রসাদ জানা

  ০১.০১.২০২১


দূর হলো বিষে ভরা,বিশের বছর

নিষ্পাপ সহস্র প্রাণ,করে গেল শেষ

অভিশপ্ত দুই কুড়ি ভেঙ্গে গেল ঘর।

আমাজনে দাবানল,আমফানে ক্লেশ।


মহামারী অনাহারে,কম্পিত ধরণী 

মৃত্যুর মহা প্লাবন দেখেছে মানুষ 

কত প্রাণ বলিদান, ধর্ষিত রমণী।

মাঠ ফাটে খরা লেগে,কৃষক বেহুঁস।


বিশের বিষে,গ্রহণ লেগে, অন্ধকার 

পৃথিবী যেন লুকিয়ে গেল,কোন বনে?

মুখোস পরে ঘরের কোনে,অনাহার

আশায় আশায় বর্ষ বিদায় ক্রন্দনে।


সুখের বন্ধন গুলো,ছিঁড়ে দিয়ে শেষে,

বলে গেল,বেশ ভালো,থাকবে একুশে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত