সনেট।। মোনালিসা।।-১৮৬

 ।।মোনালিসা।।

দেবপ্রসাদ জানা

  ১৫.০১.২০২০


আত্মার খিদে মেটেনি,লিও মোনালিসা 

ও হাসি কেমন হাসি? নীরবতা হানি।

কখনো চোখের কোনে,অতৃপ্ত প্রত্যাশা 

ঠোঁটের কোনায়,ধরে রাখা আত্মগ্লানি।


আজ বয়স গোনার ,সময় এসেছে 

সময়ের অঙ্ক কষা শেষ,তবু আশা

সাঁজবেলায় তোমার হাসি যে বিঁধেছে,

মোর ক্লান্তি মাখা মনে,আলিঙ্গন মেশা।

 

উদভ্রান্ত আপ্যয়নে,কুয়াশা মাড়িয়ে -

রাত জাগা শোক আজ,সুন্দরের সনে।

বিশ্বজোড়া কারুকার্য , আনন্দ হারিয়ে -

ঝুলে আছে দেওয়ালে,মুক্ত আলিঙ্গনে।


লিওর মোনালিসায়, কিসের বারতা?

মনের মোনালিসায় , নতুনে ভনিতা।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা